shape
shape
ছাত্র-ছাত্রীর আচরণ বিধি
  • মাদ্রাসা বন্ধ ব্যতীত প্রতিদিন যথাসময়ে মাদ্রাসায় আসবো।
  • প্রতিদিন গোসল করে, পরিস্কার-পরিচ্ছন্ন হয়ে মাদ্রাসার ড্রেস পরে জুতা মোজা পায়ে দিয়ে মাদ্রাসায় আসবো।
  • প্রতিদিনের পড়া প্রতিদিন শিখে আসবো।
  • বড়দের সালাম দিব, শ্রদ্ধা করব এবং ছোটদের স্নেহ করবো।
  • শিক্ষকদের সম্মান করব এবং তাদের উপদেশ মেনে চলবো।
  • বিষয়ভিত্তিক খাতা, বই ও কলম/পেন্সিল নিয়ে আসবো।
  • নখ, চুল ছোট করবো এবং চুল আঁচড়িয়ে বিদ্যালয়ে আসবো।
  • শ্রেণি শৃঙ্খলা বজায় রাখবো, শ্রেণিকক্ষ ও মাদ্রাসার  আঙ্গিনা অপরিচ্ছন্ন/নোংরা করবো না।
  • মাদ্রাসার  আসবাবপত্র যত্ন সহকারে ব্যবহার করবো।
  • মাদ্রাসার  দেয়ালে ও বেঞ্চে কিছু লিখবো না।
  • অনুমতি না নিয়ে অন্যের কোনো কিছু ব্যবহার করবো না। শ্রেণিকক্ষে/মাদ্রাসায় কোন কিছু পেলে শ্রেণি শিক্ষক মহোদয় এর নিকট তা জমা দেবো।
  • প্রতিদিন মাদ্রাসায় সমাবেশে অংশগ্রহণ করবো।
  • মাদ্রাসায় সাংস্কৃতিক কর্মকান্ড , বাগান চর্চা, বয়স্কাউট / গার্লস গাইড ও খেলাধূলায় অংশগ্রহণ করবো।
  • ছেলে-মেয়ে সবাই সমান তা মেনে চলবো।
  • টয়লেট ব্যবহার করার পর সাবান দিয়ে হাত ধৌত করব এবং টয়লেট পরিস্কার রাখব।
  • অপরিচিত লোকের দেয়া কোন কিছু খাবো না এবং তাদের সাথে যাবো না।
  • নামাজের সময় নামাজ পড়বো
  • নিয়মিত পবিত্র ক্বোরআন শরীফ শুদ্ধভাবে তেলাওয়াত, হাদীস শরীফ এবং ইসলামী জ্ঞানের চর্চা করবো। 
  • শ্রেণিপাঠে মনোযোগ দেবো এবং হাতের লেখা সুন্দর করবো।
  • শিক্ষকের অনুমতি না নিয়ে মাদ্রাসা ত্যাগ করবো না।
  • মাদ্রাসায় কোন সমস্যা তৈরী হলে সাথে সাথে শ্রেণি শিক্ষক মহোদয় / অধ্যক্ষ মহোদয়কে জানাবো।

 

মাদ্রাসার পোষাক (ইউনিফর্ম) এর বিবরণ
   ছাত্র - শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি
ছাত্রীঃ শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি
পাঞ্জাবী সাদা পাঞ্জাবী, সাদা টুপী এবং মাদ্রাসার ব্যাচ  কামিজ সাদা কামিজ, সাদা উড়না এবং মাদ্রাসার ব্যাচ 
পায়জামা

সাদা পায়জামা ও সাদা কেডস

সেলোয়ার সাদা সেলোয়ার ও সাদা কেডস
ছাত্র ঃ ৬ষ্ঠ শ্রেণি থেকে ফাজিল (ডিগ্রী) পর্যন্ত
ছাত্রীঃ  ৬ষ্ঠ শ্রেণি থেকে ফাজিল (ডিগ্রী) পর্যন্ত
পাঞ্জাবী, সাদা পাঞ্জাবী, সাদা টুপী এবং মাদ্রাসার ব্যাচ  কামিজ সাদা কামিজ, সাদা ওড়না এবং মাদ্রাসার ব্যাচ
 পায়জামা সাদা পায়জামা সেলোয়ার সাদা স্বাভাবিক ডিজাইনের।
সুয়েটার সাদা  রংয়ের। বোরকা জামার উপরে বোরকা থাকতে হবে 
জুতা সাদা কেডস সুয়েটার সাদা  রংয়ের।
মোজা প্লেইন সাদা জুতায়   সাদা  মোজা অন্য কোন রং এর ডিজাইন থাকতে পারবে না। চুল সাদা ফিতায় বেনী করে আসতে হবে।
 রুমাল পাগড়ী  সাদা রুমাল ও  সবুজ পাগড়ী  জুতা ও মোজা সাদা কেডস এবং সাদা মোজা 

বিঃদ্রঃ মাদরাসার নির্ধারিত পোশাক ছাড়া কোন ছাত্র/ছাত্রীকে মাদরাসায় কার্যক্রমে অংশগ্রহনের সুযোগ দেওয়া হবে না।

shapes